আল্লামা আলিমুদ্দিন শেখ দুর্লভপুরী ও আল্লামা হুসাম উদ্দিন সাহেব ফুলতলী ছোট সাহেব
উভয় এর কথা একই এটি একটি কুকুর ও ঈমানের নির্বাচন
সিলেট-৫ আসনে খেজুর গাছের পক্ষে ভোট দিতে আহ্বান ছোট সাহেবের
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে নির্বাচনী মাঠে খেজুর গাছ প্রতীকের পক্ষে সমর্থন আরও জোরালো হচ্ছে। গত রাতে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক জকিগঞ্জ এলাকায় আগমন করে নির্বাচন বিষয়ে স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এ সময় তিনি ছুট সাহেবের সঙ্গেও মতবিনিময় করেন।
আলোচনা শেষে ছুট সাহেব স্পষ্টভাবে জানান, "এই নির্বাচনে আমরা পূর্ব থেকেই খেজুর গাছকে সমর্থন করে আসছি। দ্বিনে ইসলাম ও দেশের হেফাজতের স্বার্থে সিলেট-৫ আসনে খেজুর গাছকে শুধু সমর্থনই নয়, মানুষকে ভোট দিতে উৎসাহিত করব।
তিনি আরও বলেন, "এটি ঈমান ও কুফুরের নির্বাচন। তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈমানী ভোট দিতে হবে।
আজ ভোরে ফজরের নামাজ শেষে নিজ মসজিদের অফিসে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে ছোট সাহেব মাওলানা হুসামুদ্দীন ফুলতলী উপরোক্ত আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি মুসল্লিদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছ প্রতীকের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, আলেম সমাজের এ ধরনের প্রকাশ্য আহ্বান সিলেট-৫ আসনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে
0 Comments